টানা তিন দফা মূল্য কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দরে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার…
Author: টাইমস রিপোর্ট
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শাসনামলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয়। এর আগে গত ১৭ মে শুনানি শেষে আদেশের জন্য ২১ মে দিন ধার্য করা হয়েছিল। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। পরে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে রিটটি করা হয়েছিল। অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে এই সময়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ভবিষ্যতে…
১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশে দুটি বেসামরিক বিমান ভূপাতিত করে চারজনকে হত্যার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ তিন দশক পর আনা এ অভিযোগকে কেন্দ্র করে ওয়াশিংটন-হাভানা সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্থানীয় সময় বুধবার জানায়, ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোসহ মোট ছয়জনের বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্র, বিমান ধ্বংস এবং চারটি পৃথক হত্যার অভিযোগ আনা হয়েছে। বিমান ভূপাতিত হয়ে নিহতদের মধ্যে তিনজনই মার্কিন নাগরিক ছিলেন। নিহতরা হলেন- আরমান্দো আলেহান্দ্রে জুনিয়র, কার্লোস আলবার্তো কস্তা, মারিও ম্যানুয়েল দে লা পেনা ও পাবলো মোরালেস। ভূপাতিত হওয়া বিমান দুটি…
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (এফএসএসএস) শেষ হলো ‘প্রথম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়। ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা’ শীর্ষক এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের সালমা মালিক এবং সুইডেনের গ্রেগ সিমন্স। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক ও সংশ্লিষ্ট গবেষকরা সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…
গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে চিকিৎসা নেওয়ার পরও পাঁচজনের মৃত্যুর ঘটনায় চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) ছয় সদস্যের বিশেষজ্ঞ দল। বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক। তিনি জানান, মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও সিডিসির প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা নিহতদের পরিবার, আহত ব্যক্তি ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা গ্রহণের ধাপ, আক্রান্ত হওয়ার ধরন এবং চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক র্যাবিস চিকিৎসা প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা…
ঈদুল আজহা সামনে রেখে রাজবাড়ীর পাংশায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু ৩৭ মণের বিশালাকার ষাঁড় ‘রাজাবাবু’। তিন বছর ধরে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা এই ফ্রিজিয়ান জাতের গরুর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের খামারি মো. আলী শেখের খামারে গিয়ে দেখা গেছে, সাদা-কালো রঙের বিশাল ষাঁড়টিকে একনজর দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। খামারি আলী শেখ জানান, প্রায় ১০ বছর আগে শখের বশে খামার শুরু করেন তিনি। বর্তমানে তার খামারে গাভিসহ পাঁচটি গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রিয় ‘রাজাবাবু’। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা ইনজেকশন ছাড়াই গম, ছোলা, চালের গুঁড়া,…
পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু দেওয়ার বিনিময়ে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আব্দুল জলিল (৬০)। তিনি ওই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার পর পলাতক রয়েছেন আব্দুল জলিল। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুকে তার মা বাড়ির কাছের একটি দোকান থেকে কয়েল আনতে পাঠান। এ সময় প্রতিবেশী আব্দুল জলিল শিশুটিকে খাবার জিনিসের লোভ দেখিয়ে তার ঘর ঝাড়ু দেওয়ার কথা বলেন।শিশুটি ঘর ঝাড়ু দিতে গেলে…
ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে পাঠ্যবইয়ের সিলেবাসে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট’ অন্তর্ভুক্তির চিন্তা-ভাবনা করছে সরকার বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জ, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, ভূমি বিষয়ে জনগণের সচেতনতা আগের চেয়ে বেড়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তৃত শিক্ষা ও সচেতনতা তৈরির উদ্যোগ নিয়ে ভাবছে সরকার। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ‘ল্যান্ড ল’ বিষয়ে আলাদা বিভাগ রয়েছে; ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমেও ভূমি ব্যবস্থাপনা অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একপর্যায়ে গিয়ে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে পড়ানো ও ভূমি সম্পর্কে…
নড়াইলের বড়কুলায় তিনজনকে হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর মামলা তুলে নিতে আবারও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের আহত সদস্য পারভিন বেগম জানান, সকাল ৭টার দিকে অভিযুক্ত খায়ের চেয়ারম্যানের স্ত্রী, বোন শেফালী (মেম্বার), বাবুল, বেগমসহ আরও কয়েকজন মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এরপর কথাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। অস্বীকার করে শেফালী বলেন, ‘আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানিই না।’ গত ২৩ ফেব্রুয়ারি ভোরে খায়ের চেয়ারম্যানের সমর্থকরা খলিল শেখের সমর্থকদের ওপর হামলা…
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে বনশ্রী সি ব্লকের তিন নম্বর রোডে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। আব্দুল্লার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ ও মা টুকু আরা খাতুন। রামপুরা থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, রাতে খবর পেয়ে মাদ্রাসার তৃতীয় তলার বাথরুমে প্যাচানো গামছা দিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে কোথাও কোন জখমের চিহ্ন না থাকলেও…

