Author: টাইমস রিপোর্ট

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় সরকারি জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের সময় স্থানীয়দের একাংশ পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সকাল ১০টার দিকে কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় অভিযান শুরু হয়। ঢাকা-১৬ আসনের এমপি আব্দুল বাতেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষের দাবি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় ৫০ বিঘা জমি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। ওই জমিতে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, কথিত মাদক আড্ডা ও রাজনৈতিক ক্লাব গড়ে তোলা হয়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা জমিতে বিভিন্ন ধরনের স্থাপনা…

Read More

রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মোকাররম মিয়া হত্যা মামলার প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যৌথ অভিযানে বুধবার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ১৩ মে সৌদি আরব থেকে দেশে ফেরেন মোকাররম মিয়া (৩৮)। বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় না গিয়ে তিনি সরাসরি মুগদার মান্ডা এলাকার একটি বাসায় ওঠেন। ওই বাসাটি ছিল তার পরিচিত তাসলিমার বড় বোন হেলেনা বেগমের ভাড়া বাসা। এর চারদিন পর, ১৭ মে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে মুগদার…

Read More

নাম শুনে সিনেমার চরিত্র মনে হলেও ‘রাজাবাবু’ হচ্ছে এবারের টাঙ্গাইলের কোরবানির পশুর হাটের বিশেষ আকর্ষণ। প্রায় ১ হাজার ১০০ কেজি ওজনের, ১১ ফুট লম্বা ও ৬ ফুট উঁচু এই গরুকে ঘিরে টাঙ্গাইলে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতুহল। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা গরুটির দাম চাওয়া হচ্ছে ৮ লাখ টাকা। টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা এলাকার মীর ছানোয়ার আলী এগ্রো অ্যান্ড ডেইরি খামারের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাড়ে তিন বছর বয়সী হলস্টেইন ফ্রিজিয়ান জাতের কালো রঙের ষাঁড় ‘রাজাবাবু’। বিশাল আকৃতি, শান্ত স্বভাব ও পরিচ্ছন্নতার অভ্যাসের কারণে খামারিরা আদর করে এর নাম দিয়েছেন ‘রাজাবাবু’। খামার সূত্রে জানা যায়, প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর ‘রাজাবাবু’কে…

Read More

কালো কুচকুচে বিশাল দেহ, রাজকীয় চলাফেরা আর ব্যতিক্রমী খাদ্যাভ্যাস—সব মিলিয়ে পাবনার চাটমোহরে আলোচনার কেন্দ্রে এখন ‘বাহারাম বাদশা’ নামের এক বিশালাকৃতির ষাঁড়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা গরুটির দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা। পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের খামারি খামারি মিনারুল ইসলাম জানান, এক বছর আগে কোরবানির ঈদকে সামনে রেখে ষাঁড়টি কিনে লালন-পালন শুরু করেন তিনি। দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস, খৈল, ভূষি, খড় ও পান্তাভাত খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। তবে ‘বাহারাম বাদশা’র খাদ্যতালিকায় রয়েছে একটু ভিন্নতা। সপ্তাহে দুই থেকে তিন দিন তাকে কলা ও আপেল খাওয়ানো হয়। ‘বাহারাম বাদশা’র ওজন প্রায় ৪০ মণ বলে দাবি…

Read More

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ আহ্বান জানানো হয়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত গরম ও তীব্র রোদে হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া, প্রয়োজন হলে হাঁটার পরিবর্তে পরিবহন ব্যবহার করা এবং চলাচলের সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা। পাশাপাশি ছায়াযুক্ত পথ ব্যবহার ও নিয়মিত পানি পান করার পরামর্শও দেওয়া হয়েছে। স্বাচ্ছন্দ্যময়ভাবে হজের আনুষ্ঠানিকতা পালনের স্বার্থে দীর্ঘ সময় সুরক্ষা ছাড়া রোদে অবস্থান এবং অতিরিক্ত গরমের সময়ে খোলা রোদে হাঁটা থেকে বিরত থাকতে হজযাত্রীদের প্রতি অনুরোধ…

Read More

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নেতৃত্ব হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকার দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালুর কার্যক্রম বাস্তবায়ন করছে। বুধবার ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ে হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমি শুধু গার্ল গাইডসের মাঝে নেই, আমি আগামী বাংলাদেশের…

Read More

লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসনে ইচ্ছুক ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার সকাল ৫টায় বুরাক এয়ারের ফ্লাইটে তারা দেশে ফেরেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনেরও শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সকলের…

Read More

জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে মাহিদুল গাজী (৩)। এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন। জানা যায়, সকালে পরিবারের অজান্তে মাহিদুল বাড়ির আঙিনা থেকে পাশের বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের কিনারায় তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে  বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল…

Read More

সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও বহুমুখী পাটপণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাতকে ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার ঢাকার ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলা-২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৯০ শতাংশই ছিল পাট ও পাটজাত পণ্য থেকে। সে সময় ৩৪৮ মিলিয়ন ডলারের রপ্তানি আয়ের মধ্যে ৩১৩ মিলিয়ন ডলার এসেছিল পাট খাত থেকে। বর্তমানে মোট রপ্তানি আয় ৫০ থেকে ৫৫ বিলিয়ন ডলারে পৌঁছালেও পাট খাতের অবদান প্রায় ১…

Read More

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ বাস্তবতায় সরকার নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সেবা সম্প্রসারণে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে…

Read More