Author: টাইমস রিপোর্ট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিমানবন্দরে একসঙ্গে ৩৭ হাজার মানুষ উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এই পরিসেবা উদ্বোধন করেন। বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এই বিস্তৃত কভারেজের ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশেই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা নিতে পারবেন। সেবাটির জন্য আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট ,৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল স্থাপন,…

Read More

‎ফরিদপুরে শিশু ধর্ষণ মামলার এক আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জিহাদ খান (২৮)। শনিবার রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ শিশুটির মুখে বিষাক্ত রাসায়নিক ধরে অজ্ঞান করে তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি জ্ঞান ফেরার পর আসামি জিহাদকে তার পাশেই দেখতে পায়। ধর্ষণের কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেয় জিহাদ। পরে শিশুটি পাশের এক বাড়িতে আশ্রয় নিয়ে তাদের সাহায্য চায়। ‎ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুর মা বুধবার…

Read More

নোয়াখালীর সূবর্ণচর ও হাতিয়া অঞ্চলের মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জনগণের স্বার্থে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী অর্থবছর থেকেই ভাঙন প্রতিরোধে সরকারের স্থায়ী প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। রোববার দুপুরে নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর তীব্র ভাঙন কবলিত মোহাম্মদপুর ইউনিয়নে কাটাখালি বাজার ও আশপাশের এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। নদী ভাঙনের চিত্র দেখে মন্ত্রী বলেন, ‘চোখের সামনেই মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। জনগণের পাশে থাকা এবং তাদের জানমাল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এলাকাটি…

Read More

চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে রোববার রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা শনিবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। পরিশ্রমী ও দক্ষ হওয়ায় বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন বলেও তারা উল্লেখ করেন। দুবাই ট্যাক্সি কোম্পানির…

Read More

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাজিত হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাজিত ফার্মগেটে আল মদিনা ওষুধ কোম্পনিতে প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন । তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সোহান জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সাজিত রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে…

Read More

কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে জব্দ মাদকের বাজার মূল্য প্রায় নয় কোটি টাকা। রোববার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিজিবির মাদকবিরোধী দুইটি আলাদা অভিযানে মোট দুই লাখ ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ এর পশ্চিমে শাকের এর ঘের এলাকায় অবস্থান নেয়। পরে রাত ৮টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী…

Read More

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গরুর বাজারে বাড়ছে ক্রেতাদের আগ্রহ। এর মধ্যে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে একটি বিশাল আকৃতির গরু ‘নবাব’-কে ঘিরে সৃষ্টি হয়েছে বিশেষ কৌতূহল। স্থানীয়দের দাবি, এটি এই অঞ্চলের অন্যতম বড় গরু, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের মানুষ। তাদের ধারণা, গরুটির ওজন প্রায় ২৫ মণ। খামারি আক্তার হোসেন গরুটির দাম হাঁকছেন আট লাখ টাকা। সদর উপজেলার মহানন্দা নদীর কোলঘেঁষা একটি খামারে প্রায় তিন বছর ধরে দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে গরুটি লালন-পালন করেছেন আক্তার হোসেন। নিজের গাভীর বাছুর ‘নবাব’ ছোটবেলা থেকেই বিশেষ যত্নে বড় হয়েছে, যা স্থানীয় বাজারে এখন তাকে আলাদা করে তুলেছে। খামারি জানান, গরুটির…

Read More

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে প্রাণ হারান। শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির মোটরসাইকেলে করে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা ফারুক…

Read More

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই মো. মোহনকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই উজ্জ্বল (৩৪)। শুক্রবার সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন ফতুল্লার বাবুল মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত উজ্জ্বল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই উজ্জ্বল ছোট ভাই মোহনকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, উজ্জ্বল…

Read More

রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযানে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)। বুধবার উত্তরা পূর্ব থানার সমবায় বাজার (বিডিআর মার্কেট) থেকে প্রথমে চার লাখ জাল টাকাসহ মজিবুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা থেকে গ্রেপ্তার হয় দুলাল ও মামুন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ লাখ জাল টাকা। এছাড়া জব্দ করা হয় জাল টাকা তৈরির কাজে ব্যবহার করা একটি ল্যাপটপ, তিনটি কালার…

Read More