হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে প্রাণ হারান।

শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির মোটরসাইকেলে করে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে মরদেহ দেখে এসেছি। তাদের পিতা-পুত্রের এক সঙ্গে মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।’

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাবা-ছেলে নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর