Author: টাইমস রিপোর্ট

কক্সবাজারের উখিয়ায় গোলাপশা আক্তার (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নে এই ঘটনা ঘটে । সে স্থানীয় চরপাড়া এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে এবং রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, সকালে তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গোলাপশার মরদেহ নিচে নামানো হয়। প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সে মানসিক চাপে ছিল বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে মনির মার্কেট এলাকার এক যুবকের সঙ্গে সে বাড়ি থেকে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে…

Read More

আসন্ন ঈদুল আজহা ঘিরে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুতকরণ, চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণকে প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা যে পদ্ধতি শিখবেন, সেই নিয়ম অনুসরণ করেই সবাই কোরবানি করবেন। কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে হবে।’ চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিমাণ লবণ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। তিনি আরও বলেন, ‘কোরবানি ঘিরে মৌসুমি শ্রমিকদেরও সঠিক নিয়ম জানাতে হবে, যাতে…

Read More

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশীদারত্ব জোরদারের আগ্রহ প্রকাশ করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেল। বুধবার তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা জানান তারা। প্রতিনিধিদলের সদস্যরা হলেন ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। সভায় ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে সহায়তা করার লক্ষ্যে ইউজিসির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের শক্তিশালী ও ধারাবাহিক সম্পৃক্ততা রয়েছে। এ সম্পৃক্ততার অংশ…

Read More

সরকার জুলাই সনদ বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, এনিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট ঘোষণার পরেও একটি মহল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও লক্ষ্য সংরক্ষণ, ইতিহাস ও স্মৃতি রক্ষা এবং জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের…

Read More

বাংলাদেশে স্থাপিত মোবাইল টাওয়ারের বিকিরণে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, সে বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন দাখিল করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৬ মাসের মধ্যে আদালতে এই প্রতিবেদন দাখিল করতে হবে। বুধবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত বুয়েটের প্রফেসর কামরুল হাসানের রিপোর্ট অনুসারে বাংলাদেশে স্থাপিত মোবাইল টাওয়ারের বিকিরণ থেকে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে, তা নির্ণয়ের জন্য গবেষণা প্রতিবেদন তৈরি করতে বলেছে। মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু, পাখি, গাছপালা ইত্যাদির ক্ষতি হচ্ছে মর্মে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হলে, এ…

Read More

চলতি মে মাসের দ্বিতীয় ভাগে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, একই সঙ্গে মে মাসে দেশে ৫ থেকে ৮ দিন কালবৈশাখী ঝড় এবং ১ থেকে ৩ টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে। ওই সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা…

Read More

দেশে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং এক হাজার ২৬৮ জন আহত হয়েছেন। বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রোড সেফটি মনিটরিং সেলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, একই মাসে ৫৪টি রেল দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে পাঁচটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং এক হাজার ২৭৯ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৩৯টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪২ জন এবং আহত হয়েছেন ১২৪ জন। মোট দুর্ঘটনার ২৬ দশমিক ৩৭ শতাংশ, ২৭ দশমিক ৮৪ শতাংশ মৃত্যু…

Read More

ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌর এলাকার কাঞ্চনপুর গ্রামের সাদাতিয়া সড়কের বেবি খাতুনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে। তিনি সম্প্রতি পাগলাকানাই মোড়ে অবস্থিত আন্তরিক হোটেল নামের একটি খাবার হোটেলে কাজ নিয়েছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, খুশি খাতুন এক সপ্তাহ আগে বেবি খাতুনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষে তার স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে ওই বাড়িতে ফেরেন। পরে সকালে ঘর থেকে একের পর এক মোবাইল বাজার…

Read More

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জ্বালানি লোডিং কার্যক্রম চলতি বছরের ২৮ এপ্রিল শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি জ্বালানি স্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে রূপপুর প্রকল্পের পরিচালক এবং এটমস্ট্রয় এক্সপোর্ট-এর সহসভাপতি আলেক্সি ডেইরি বলেন, এই কাজে প্রাথমিক কোর লোডিং কর্মসূচি পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। তিনি জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্টুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর সব প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম…

Read More

গ্রামীণ ও স্থানীয় শিল্পকে পরিবেশবান্ধব করতে এক হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। টেকসই শিল্পায়নকে রাজধানীকেন্দ্রিকতা থেকে বের করে আনার লক্ষ্যে উদ্যোক্তারা সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদে ঋণ পাবেন। এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান পাঁচ হাজার কোটি টাকার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) থেকে এ অর্থ আলাদা করা হয়েছে, যার লক্ষ্য তৃণমূল ও স্থানীয় শিল্পের পরিবেশবান্ধব বিকাশে সহায়তা দেওয়া। এই তহবিল থেকে পরিবেশবান্ধব যন্ত্রপাতি আমদানি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত সবুজ প্রযুক্তিনির্ভর (গ্রিন টেকনোলজি) যন্ত্রপাতি কেনার জন্য অর্থায়ন করা হবে। অর্থায়নের আওতায় থাকা খাতগুলোর মধ্যে রয়েছে- নবায়নযোগ্য…

Read More