নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দেন। এর বিরুদ্ধে আপিলের পর আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেয় আদালত।…
Author: টাইমস রিপোর্ট
বিশ্বব্যাপী সংঘাত ও পরিবর্তিত নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অধিক রাজনৈতিক সমর্থন, পর্যাপ্ত অর্থায়ন ও আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত ‘উত্তেজনা প্রশমনে সংলাপ: জাতিসংঘ সামরিক শান্তি রক্ষাকারীরা যেভাবে সংলাপ ও সম্পৃক্ততার মাধ্যমে বেসামরিক নাগরিকদের রক্ষা করেন’ শীর্ষক এক ইভেন্টে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমবর্ধমান জটিল ও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বেসামরিক জনগোষ্ঠীর সুরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন এবং অর্থায়নের সীমাবদ্ধতা শান্তিরক্ষা মিশনের বেসামরিক সুরক্ষা ম্যান্ডেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রাষ্ট্রদূত…
ওয়াশিংটন সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রভাবশালী নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট, বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার ওয়াশিংটন ডিসি সফরকালে প্রতিমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা ও জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের জনসংখ্যা,…
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন। রিজভী বলেন, দলীয় প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে আলোচনা সভা, পোস্টার প্রকাশসহ নানা আয়োজন করবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। প্রতি বছরের মতো ৩০ মে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে…
নরসিংদীতে চিংড়িতে জেলি পুশ করার দায়ে পরিমল দাস নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত পরিমল পাইকারি মাছ ব্যবসায়ী। সোমবার সকাল ৬টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড়ে এমপি মার্কেটে মাছের পাইকারী আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ব্যবসায়ীকে এই অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। সদর উপজেলা মৎস্য অফিসার এই অভিযানে সহযোগিতা করেন। তিনি জানান, পাইকারি আড়তে চিংড়িতে অবৈধভাবে জেলি প্রবেশ করানোর দায়ে মাছের একজন পাইকারী ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জব্দ…
রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তার আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন। ওই আবেদনে তিনি বলেন, মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য আসামি এনামুল ও তহুরা হকের মূল আয়কর নথির ২০০৮-২০০৯ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্য জব্দ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। গত…
যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। এরপর দ্রুত তার এনজিওপ্লাস্টি করা হয় এবং হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। গত মঙ্গলবার বিকালে কেমব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে এই চিকিৎসা সম্পন্ন হয়। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হকের বরাতে প্রেস সচিব জানান, হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টিফেন হলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। চিকিৎসক ফয়জুল হকও রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাজ্য সফরে ছিলেন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে…
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে রব শেখ নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের পাশে নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহত রব শেখ শ্যামলী পরিবহনের ড্রাইভার। দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় স্ট্রোকে তার মৃত্যু হয়। এর আগে রাতে রামগড়ে শান্তি পরিবহনের একটি গাড়িতে থাকা এক যাত্রী দুর্ঘটনায় নিহত হন। ওই দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করেছে। নাকাপা যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি, উত্যক্ত করার পৃথক তিনটি ঘটনায় তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা। পরে রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ। তিনি জানান, ক্যাম্পাসের ইসলামনগর গেট এলাকায় নারী শিক্ষার্থী ও অন্যান্য নারীদের উত্যক্ত ও অশালীন কথা বলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সন্ধ্যায় প্রক্টর অফিসের সামনে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীকেও আটক করা হয়েছে। এছাড়া, নতুন কলা ভবন এলাকার কাছে নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি…
মেক্সিকোতে বন্দুক হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুয়েবলা অঙ্গরাজ্যের তেহুইৎসিঙ্গো শহরে স্থানীয় সময় রোববার ভোরে এ হামলা হয়। নিহতদের মধ্যে এক শিশু, ছয় পুরুষ ও তিন নারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আল জাজিরার বরাতে জানা গেছে, রোববার সশস্ত্র হামলাকারীরা একটি বাড়িতে ঢুকে ওই হামলা চালায়। তবে এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয়। পুয়েবলা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা যায়, এক বাসিন্দার জরুরি ফোনকল পেয়ে পৌর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে এক…

