সাবেক এমপি এনামুল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি এনামুল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
রাজশাহী-৪ এর সাবেক এমপি এনামুল হক । ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তার আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন। ওই আবেদনে তিনি বলেন, মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য আসামি এনামুল ও তহুরা হকের মূল আয়কর নথির ২০০৮-২০০৯ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্য জব্দ করা একান্ত প্রয়োজন।

আরও পড়ুন

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

গত বছরের ২৯ এপ্রিল এনামুল হকের বিরুদ্ধে এবং ৩০ এপ্রিল তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুদক। মামলার বিবরণে বলা হয়েছে এনামুল হক তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন।

এছাড়া ২০০৭ সালের ১৪ আগস্ট থেকে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনি ও তার প্রতিষ্ঠানের নামে ২২টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ১২০ কোটি ১৫ লাখ ৭৭ হাজার ২১৬ টাকা জমা এবং ১ হাজার ১১৯ কোটি টাকা উত্তোলন করেছেন, যার অর্থ মোট ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

এছাড়া তহুরা হক তার স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর