দেশে ফিরলেন মির্জা আব্বাস

দেশে ফিরলেন মির্জা আব্বাস
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার রাত সোয়া ৯টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে আগে থেকেই সহস্রাধিক অনুসারী উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চিকিৎসার তত্ত্বাবধানে থাকা মেডিকেল বোর্ডের অনুমতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাকে নিয়মিত থেরাপি নিতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন

গত ১১ মার্চ শাহজাহানপুরের নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে জেনারেল হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এতদিন তার ফিজিওথেরাপি চলছিল।

বুধবার দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বেরিয়ে এলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মির্জা আব্বাসকে স্বাগত জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর