ছাগলনাইয়ায় প্রতিবেশীর বাড়ির বাথরুমে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ছাগলনাইয়ায় প্রতিবেশীর বাড়ির বাথরুমে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফেনীর ছাগলনাইয়ায় প্রতিবেশীর বাড়ির বাথরুম থেকে মো. সুমন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার পূর্ব পাঠানগড় গ্রামের তোকাম আলী ফরায়েজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। তার দুই সন্তান রয়েছে।

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঠানগড় গ্রামের বাসিন্দা ফারজানা আক্তার নামে এক নারীর সঙ্গে সুমনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে স্থানীয়দের দাবি। ঘটনার দিন সুমন ওই নারীর বাড়িতে যান। পরে বাড়ির বাথরুমের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

স্বজনদের অভিযোগ, ওই নারীর সঙ্গে সম্পর্কের জের ধরে সুমনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

খবর পেয়ে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানা আক্তারকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর