সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৮ জুন নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বার পেছাল। বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই তারিখ ঠিক করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। পরে নিহত রুনির ভাই নওশের আলম…
Author: টাইমস রিপোর্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা খোরশেদ আলমের আবেদনে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনকে সদস্য এবং একজন কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদকের আবেদনে আরও বলা হয়, ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার…
রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (বিএডিসি) গভীর নলকূপের ঘরে পা বাঁধা অবস্থায় এক নিরাপত্তাকর্মী মরদেহ উদ্ধার করা হয়েছে। একইদিন স্থানীয় আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর গ্রামে একটি গভীর নলকূপের ঘর থেকে মফিজার রহমান (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে। বৈদ্যুতিক গভীর নলকুপটি পাহাড়া দিতেন মফিজার রহমান। প্রাথমিক তদন্তে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, বুধবার রাতের কোন সময় দুর্বৃত্তরা তাকে ঘরের ভেতরে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে। এর পর বিদ্যুতের খুঁটিতে…
গুগল ম্যাপে বাড়ির ঠিকানা খুঁজে পেয়ে বরিশাল থেকে নিখোঁজ এক কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। কক্সবাজারের ঈদগাঁও থেকে তাকে উদ্ধার করে বুধবার রাতে আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ ওই কিশোরের নাম সৌরভ দাশ (১৪)। সে বরিশাল নগরীর কাউনিয়া থানার ভাটিখানা এলাকার সজল দাশের ছেলে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় দায়িত্বরত পুলিশের সদস্যদের। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম সৌরভ দাশ বলে জানালেও বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেনি। ওসি বলেন, ‘শিশুটি তার…
ইরানের নিয়ন্ত্রণে থাকা অবরুদ্ধ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে এবার বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাল ফ্রান্স। বুধবার ফ্রান্সের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লোহিত সাগর ও এডেন উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে ফরাসি বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’-এর নেতৃত্বাধীন নৌবহর। রয়টার্সের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এরইমধ্যে বিমানবাহী নৌবহরটি সুয়েজ খাল অতিক্রম করেছে এবং বর্তমানে লোহিত সাগরের দক্ষিণ অংশের দিকে অগ্রসর হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করার পরপরই এই নৌবহর পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। এটি সমুদ্রে…
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য । গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) ও মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)। এ সময় তাদের হেফাজত থেকে হামদর্দ ল্যাবরেটরিজের লোগো সম্বলিত একটি প্যাকেটে পলিথিনে মোড়ানো চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা…
কারামুক্তির এক সপ্তাহের মাথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত মাসের বেশি সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বের হয়ে বাড়ি ফেরেন মোয়াজ। আগে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেছিলেন। জুলাইয়ের…

