জাবির সাবেক উপাচার্যের আয়কর নথি জব্দের আদেশ

জাবির সাবেক উপাচার্যের আয়কর নথি জব্দের আদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম । ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা খোরশেদ আলমের আবেদনে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনকে সদস্য এবং একজন কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়,  ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেন বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড ও তথ্যের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দ করা প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad