সৌদিগামী ১৪৬টি ফ্লাইট বাতিল, আটকা ২২ হাজার যাত্রী

সৌদিগামী ১৪৬টি ফ্লাইট বাতিল, আটকা ২২ হাজার যাত্রী
ফাইল ছবি: বিমান
Advertisement
Advertisement

সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় রোববার বিকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ১৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ঢাকায় আটকা পড়েছেন ২২ হাজার ২৩১ জন যাত্রী।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। তবে দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনস। ওই বিমানবন্দরেও হামলা চালায় হুতিরা। এরপর ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৬৯টি। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৭৭টি। আটকে পড়া যাত্রীদের বড় একটি অংশ সৌদিপ্রবাসী বাংলাদেশি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ পর্যন্ত ২৯টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইনস বাতিল করেছে ১০টি, সাউদিয়া এয়ারলাইনস ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজ ১১টি।

ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়া এয়ারলাইনসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে ইন্ডিগোর। তাদের ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া সালাম এয়ারের সাতটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ইজিপ্ট এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট বাতিল হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad