দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় বাসচালকের মৃত্যু

দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় বাসচালকের মৃত্যু
দুর্ঘটনার পর পালানোর সময় স্ট্রোকে মারা যান বাসচালক। ছবি : টাইমস
Advertisement
Advertisement

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে রব শেখ নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের পাশে নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, নিহত রব শেখ শ্যামলী পরিবহনের ড্রাইভার। দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় স্ট্রোকে তার মৃত্যু হয়।

এর আগে রাতে রামগড়ে শান্তি পরিবহনের একটি গাড়িতে থাকা এক যাত্রী দুর্ঘটনায় নিহত হন। ওই দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করেছে। নাকাপা যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স তথ্য মতে তার নাম মো. রব শেখ। তার বাড়ি পাবনায়।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, রাতে দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর