জনমনে স্বস্তি তৈরি করাই প্রথম চ্যালেঞ্জ

জনমনে স্বস্তি তৈরি করাই প্রথম চ্যালেঞ্জ
Advertisement
Advertisement

ঢাকার আইন-শৃঙ্খলা রক্ষা করে জনমনে স্বস্তি তৈরি করাকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

রোববার বিকালে প্রজ্ঞাপন জারির পর সোমবার সকালে সিআইডি প্রধানের দায়িত্ব ছেড়ে নতুন এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এরপরই টাইমস অব বাংলাদেশকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা করে জনমনে স্বস্তি তৈরি করাই তার প্রথম চ্যালেঞ্জ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যা যা করা দরকার দ্রুত সে ব্যাপারে ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি বলেন, ‘নগরীতে অপরাধ করে কেউ পার পাবে না। নগরীর যানজট নিরসনে সরকার যে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তা দ্রুত সময়ে কার্যকর করা হবে। যত্রতত্র পার্কিং বন্ধ করা হবে। ফুটপাত দখল মুক্ত করতে অভিযান জোরদার করা হবে।’

নগরীর অন্যতম প্রধান সমস্যা মাদক মন্তব্য করে তিনি আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ আরও কঠোর হবে। থানায় গিয়ে মানুষ যাতে প্রতিকার পায়, হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে তদারকি বাড়ানো হবে। গোয়েন্দা তথ্য এবং সোর্সের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।’

ডিএমপিতে কাজ করার আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি জনবান্ধব পুলিশ গঠনে কাজ করবেন বলেও নিশ্চিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর