৬ দফা দাবিতে ১১ দলীয় জোটের ডাকা লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকাল ৭টায় ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে গাড়ি বহর রওনা দেয়।
এই লংমার্চ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে।
লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর, চট্টগ্রাম রোড, কুমিল্লার পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।
গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ছয় দাবিতে লংমার্চ করছে বিরোধী জোট।


