Author: টাইমস রিপোর্ট

ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে পালানো হত্যা মামলার আসামিকে কেরানীগঞ্জে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে কেরানীগঞ্জ থেকে মিতু আক্তার নামে ওই নারী আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি যাত্রাবাড়ী থানায় তিন দিনের রিমান্ডে ছিলেন। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার সকালে মিতু আক্তার নামে ওই আসামি কৌশলে যাত্রাবাড়ী থানার গেটের তালা খুলে পালিয়ে যান। বৃহস্পতিবারই তার রিমান্ডের শেষ দিন ছিল। সেদিন দুপুরে তাকে আদালতে নেওয়ার কথা ছিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের এক কর্মকর্তা বলেন, নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ না পরানোর সুযোগ কাজে লাগিয়ে মিতু থানা থেকে বেরিয়ে যান। আসামি পালিয়ে…

Read More

ঢাকার কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। শুক্রবার রাত সাড়ে ১১টার আগুন লাগার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় কিন্তু ঘটনাস্থলে যাওয়ার আগেই সাধারণ জনগণ আগুন নিভিয়ে ফেলে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানান যায়নি। এ ছাড়া, আগুনে কেউ হতাহত হয়নি।

Read More

বৃক্ষপ্রেমী এক চিকিৎসক দম্পতির উৎসাহে খুলনায় ছাদ বাগান মানুষের শখে পরিণত হচ্ছে। বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র আহসান আহমেদ রোডে নিজের দুইতলা বাড়িতে বসবাস করেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আমিরুল খসরু ও তার জীবনসঙ্গিনী স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আফরোজা খানম। সেই বাড়ির ছাদকে সবুজে পরিণত করেছেন দুজন। চিকিৎসক খসরু টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘গাছপালার পরিচর্যা একটি স্বাস্থ্যকর অভ্যাস, যা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে।’ এই দম্পতির সন্তান থাকে ঢাকায়। এই অবস্থায় পেশাগত জীবনের বাকি সময়ের একটি বড় অংশ কাটে গাছের পরিচর্যা করে। তাদের দেখাদেখি এবং উৎসাহে শহরে অন্যান্য বাড়ির ছাদেও গড়ে উঠছে ছাদ বাগান। তিনি এ শখকে পরিশীলিত, শৈল্পিক, অনন্য পর্যায়ে নিয়ে গেছেন।…

Read More

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের সংস্কার কাজ নিয়ে কর্মকর্তাদের তথ্য গোপনের প্রবণতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি প্রায় ছয় বছর ধরে উৎপাদনের বাইরে। ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ইউনিটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ফিরতে পারেনি। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ২ নম্বর ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা, সংস্কার ও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। এজন্য ইউনিটটিতে বড় ধরনের ওভারহোলিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের প্রকৌশলীদের দেওয়া তথ্য অনুযায়ী, সংস্কার করে পুনরায় চালু করতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হতে পারে। কেন্দ্রের…

Read More

জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে তুরস্ক সফরের সময় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে সরকার। সম্মেলনের উচ্চপর্যায়ের পর্বে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। চলতি বছরের নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ অনুষ্ঠিত হবে। এমন এক সময়ে এ সফর হতে যাচ্ছে, যখন বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা-আঙ্কারা সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য বিশ্বনেতার সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করতে পারেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক টাইমস অব বাংলাদেশকে বলেছেন, সফররত সরকারপ্রধানদের…

Read More

দুই বছর ধরেই খুনোখুনি, হামলা, চাঁদাবাজি ও কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে দক্ষিণ পশ্চিমের বিভাগীয় শহর খুলনা অশান্ত হয়ে উঠেছে। চলতি আগস্টের পরিস্থিতি আরও খারাপ। চাঁদাবাজদের অত্যাচারে বড় বড় ব্যবসায়ীরা তাদের মোবাইল ফোন পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, কথায় কথায় ‘মব’ বা দলবদ্ধ সন্ত্রাস সৃষ্টি করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এ ধরনের ‘মব’ সন্ত্রাসের কারণে মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তারাও সাহস দেখাতে পারছেন না। এসব কারণেই খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের একার পক্ষে এই বিশৃঙ্খলা দমন করা সম্ভব নয়। তারা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সমগ্র নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ…

Read More

বর্ষার বিদায় ঘণ্টা বাজছে, শেষ হতে চলেছে আগস্ট মাস। আমের ভরা মৌসুম পার হয়ে গেছে বেশ আগেই। তাও বাজারগুলোতে কান পাতলেই শোনা যাচ্ছে বিক্রেতাদের হাঁকডাক ‘মিষ্টি আম, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আম!’ সাপ্তাহিক ছুটির দিন নিত্যপণ্য কিনতে আসা মানুষ আম দেখে থমকে দাঁড়াচ্ছে, দাম বেশি বলে সবার পক্ষে কেনা কঠিন, তবে যাদের সামর্থ্য বেশি, তারা কিনছেও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, উত্তর বাড্ডা, রামপুরা, বনশ্রী ও মালিবাগসহ একাধিক বাজারে এই চিত্র দেখা গেছে। কাটিমন, কল্যাণভোগ, ফজলি, ঝিনুক ও আশ্বিনাসহ নানা জাতের আমের কেজি ১২০ থেকে ২০০ টাকা। এর মধ্যে বেশি পাকা কাটিমন ১৫০-১৭০ এবং কম পাকা ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাল্টাই ফজলি…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন খেলার মাঠ সংস্কারের কাজ প্রশাসনের স্থগিতাদেশের পরও হল ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকের (জিএস) নির্দেশে চলমান রয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ চলতে দেখা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মাঠ সংস্কারের কাজ সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন এবং দরপত্র ছাড়াই লাইসেন্সবিহীন ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে শুক্রবার দুপুর ১২টার দিকে সরেজমিনে…

Read More

‎রাজধানীর মোহাম্মদপুরে ত্রিভূজ প্রেমের জের ধরে এক প্রবাসীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনার নেপথ্যে পরকিয়ার সম্পর্ক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‎শুক্রবার দুপুরে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান। ‎গ্রেপ্তারকৃতরা হলো- শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। ‎যুবককে কুপিয়ে আহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানা মামলা দায়ের করে। মামলায় মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের হোতা ও চক্রের চার সদস্যের নাম উল্লেখ করা হয়। তার হলো- মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও সাইফুল। এছাড়া, মামলায় কয়েকজন অজ্ঞাতনামা…

Read More

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া পাঁচ শিশুর সবাই হাম উপসর্গে আক্রান্ত ছিল। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬১। অন্যদিকে হাম শনাক্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের মতোই ৯৯ রয়েছে। ওই ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে সন্দেহজনক রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে। এদিকে নতুন করে…

Read More