Author: টাইমস রিপোর্ট

বর্ষার বিদায় ঘণ্টা বাজছে, শেষ হতে চলেছে আগস্ট মাস। আমের ভরা মৌসুম পার হয়ে গেছে বেশ আগেই। তাও বাজারগুলোতে কান পাতলেই শোনা যাচ্ছে বিক্রেতাদের হাঁকডাক ‘মিষ্টি আম, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আম!’ সাপ্তাহিক ছুটির দিন নিত্যপণ্য কিনতে আসা মানুষ আম দেখে থমকে দাঁড়াচ্ছে, দাম বেশি বলে সবার পক্ষে কেনা কঠিন, তবে যাদের সামর্থ্য বেশি, তারা কিনছেও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, উত্তর বাড্ডা, রামপুরা, বনশ্রী ও মালিবাগসহ একাধিক বাজারে এই চিত্র দেখা গেছে। কাটিমন, কল্যাণভোগ, ফজলি, ঝিনুক ও আশ্বিনাসহ নানা জাতের আমের কেজি ১২০ থেকে ২০০ টাকা। এর মধ্যে বেশি পাকা কাটিমন ১৫০-১৭০ এবং কম পাকা ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাল্টাই ফজলি…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন খেলার মাঠ সংস্কারের কাজ প্রশাসনের স্থগিতাদেশের পরও হল ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকের (জিএস) নির্দেশে চলমান রয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ চলতে দেখা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মাঠ সংস্কারের কাজ সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন এবং দরপত্র ছাড়াই লাইসেন্সবিহীন ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে শুক্রবার দুপুর ১২টার দিকে সরেজমিনে…

Read More

‎রাজধানীর মোহাম্মদপুরে ত্রিভূজ প্রেমের জের ধরে এক প্রবাসীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনার নেপথ্যে পরকিয়ার সম্পর্ক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‎শুক্রবার দুপুরে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান। ‎গ্রেপ্তারকৃতরা হলো- শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। ‎যুবককে কুপিয়ে আহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানা মামলা দায়ের করে। মামলায় মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের হোতা ও চক্রের চার সদস্যের নাম উল্লেখ করা হয়। তার হলো- মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও সাইফুল। এছাড়া, মামলায় কয়েকজন অজ্ঞাতনামা…

Read More

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া পাঁচ শিশুর সবাই হাম উপসর্গে আক্রান্ত ছিল। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬১। অন্যদিকে হাম শনাক্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের মতোই ৯৯ রয়েছে। ওই ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে সন্দেহজনক রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে। এদিকে নতুন করে…

Read More

রংপুরে একই পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। হত্যাকাণ্ডের আগে থেকে গ্রেপ্তার হওয়া পর্যন্ত একে অপরের সঙ্গে অন্তত ৮০ বার কথা বলেছেন মামলার দুই মূল অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২০ আগস্ট দুপুর থেকে তারা গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত দুজনের মধ্যে দফায় দফায় যোগাযোগ হয়। মোবাইল ফোনের কললিস্ট ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে বিষয়টি সামনে এসেছে। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, ২০ আগস্ট দুপুর থেকে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সিদ্ধার্থ ও মুগ্ধের মধ্যে প্রায় ৮০ বার কথোপকথন হয়েছে। এসব কথোপকথনের সময়, স্থান ও অন্যান্য তথ্য যাচাই করে দেখা…

Read More

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র তিনটি গোষ্ঠীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একই পরিবারের দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় শুরু হওয়া এ গোলাগুলি রাত প্রায় ১০টা পর্যন্ত থেমে থেমে চলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এআরএ, আরসা ও আরএসও সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক রাউন্ড গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের রোহিঙ্গাদের দাবি, সংঘর্ষ চলাকালে ১২০ থেকে ২০০ রাউন্ড পর্যন্ত গুলিবর্ষণ হতে পারে। গোলাগুলিতে আহত দুজন হলেন ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম ও…

Read More

‘প্রিয়জন আমাকে প্রয়োজনের সময়ে পাননি। এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে। সন্তানরা আমার জামিন চান। কিন্তু আমার বাসায় যাওয়ার তাড়া নেই।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার নিজের জামিনের আবেদন প্রত্যাহারের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক মন্ত্রী দীপু মনি। প্রায় দুই বছর কারাবন্দিত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ‘স্বামীর জীবনের শেষ সময়ে তার পাশে থাকতে পারিনি। গত ১৮ আগস্ট আমার স্বামী তৌফিক নেওয়াজ মারা যান।’ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি তদন্তাধীন মামলায় নির্ধারিত তারিখে হাজির করা হলে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১-এর বিচারককে এসব কথা বলেন দীপু মনি। তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রীসহ মোট ১০ আসামিকে পুলিশ…

Read More

সাম্প্রতিক সময়ে নকল হীরা বাণিজ্য নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পর দেশের ডায়মন্ড জুয়েলারি খাতে ক্রেতাদের আস্থা ও বৈধ ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাজুস বলেছে, পুরো ডায়মন্ড ব্যবসায়ী সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করা হলে দীর্ঘদিনের বিনিয়োগে গড়ে ওঠা এই খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। সংগঠনটি জানায়, গত ১৫ বছরের শ্রম ও বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশে বৈধ ও নিবন্ধিত ডায়মন্ড জুয়েলারি খাত গড়ে উঠেছে। বাজুসের দাবি, তাদের কোনো সদস্য নকল হীরা বিক্রি করছেন—এমন কোনো প্রমাণ বা অভিযোগ তাদের কাছে নেই। দেশে বর্তমানে আন্তর্জাতিক মানের ল্যাব সুবিধা রয়েছে, যেখানে হীরার মান বৈজ্ঞানিক পরীক্ষার…

Read More

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ থেকে বৈধ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয়ের নিয়ন্ত্রণব্যবস্থা আলাদা করে ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হোটেল অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর এম জাহাঙ্গীর হোসেইন। একই সঙ্গে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন এবং আইন প্রণয়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছে সংগঠনটি। এ দাবিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থ এর কাছে একটি স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানিতে উৎপাদিত এবং সরকারের অনুমোদন ও উচ্চ শুল্ক পরিশোধ করে বৈধভাবে আমদানি করা অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয়…

Read More

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে নিহত ৯ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গত ৯ আগস্ট ওই দুর্ঘটনায় ১৬ বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়। তাদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। নিহত কর্মীদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৭ জন (যার মধ্যে ৪ জন একই গ্রামের এবং ২ জন সহোদর), নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার একজন কর্মী রয়েছেন। মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী…

Read More