বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে থাকা বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলার ২০৫৯-এর কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে ১টা ৪২ মিনিটে তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাতের দায়িত্ব পালনের সময় শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশ দেখে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তে থাকা ভারতীয় নাগরিকেরা তাকে আটক করেন।

পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের ডেকে পুলিশ সদস্যদের তাদের হাতে তুলে দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad