এদিন বেলা ১১টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, রিয়াদ এয়ারের তিনটি এবং সৌদিয়া এয়ারলাইনসের তিনটি ফ্লাইট বাতিল করা হয়।
এদিকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের জেরে সৌদি আরবের রিয়াদে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।
গত শনিবার রাতে রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের এই হামলার জন্য দায়ী করেছে সৌদি জোট।
সেই হামলার রেশ কাটতে না কাটতেই রোববার বিকালে রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হয়। এতে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হন।


