ফোরাম অব ইয়াং প্রফেশনালসের সভা অনুষ্ঠিত

ফোরাম অব ইয়াং প্রফেশনালসের সভা অনুষ্ঠিত
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ফোরাম অব ইয়াং প্রফেশনালসের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রাশেদ উল হক সরকার। শনিবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ডা. রমিত আজাদ, আপন জহির, আহনাফ হাবিব, সাইযাব, রুহুল আমিন, নাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার জুয়েল, নজরুল ইসলাম নোমানীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতির বক্তব্যে রাশেদ উল হক সরকার বলেন, তরুণ প্রজন্ম ও বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করতে হবে। পাশাপাশি দেশের বর্তমান সরকারকে বিভিন্ন খাতের বাস্তব চাহিদা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সঠিক তথ্য ও পেশাগত পরামর্শ দিয়ে সহযোগিতা করার ক্ষেত্রে ফোরাম অব ইয়াং প্রফেশনালস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তরুণ ও পেশাজীবীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad