ডিএমপির অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

ডিএমপির অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, একটি চাপাতি ও একটি কাটার উদ্ধার করা হয়।

এ ছাড়া ১৩২টি মোবাইল ফোন, একটি ট্রাক, একটি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad