হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইকরা মিয়া (৭০), জাদু মিয়া (৪৫), আরজুদা বেগম (৪৫), হেনা (৩০), রগু মিয়া (৪৫), মোশাহিদ মিয়া (৪০), কদ্দু মিয়া (৪৫), ইব্রাহীম মিয়া (৪০), হেলেনা বেগম (২০) ও উজ্জ্বল মিয়া (১৮) হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উচাইল গ্রামের হীরা মিয়া ও তার ভাই চান মিয়ার মধ্যে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজের পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ২০ জন আহত হন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক জানান, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad