দিনাজপুরে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা

দিনাজপুরে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা
সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে দিনাজপুরে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গাকে বরণ, সিঁদুর খেলা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেছে আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি। একদিকে দেবীকে বিদায় জানানোর বিষাদ, অন্যদিকে আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা।

সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার বিদায় উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। এ সময় নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। দিনাজপুরের বিভিন্ন মণ্ডপে নারী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সিঁদুর খেলা উপলক্ষে নারীরা দেবী দুর্গার কাছ থেকে সিঁদুর সংগ্রহ করে নিজেদের মধ্যে বিনিময় করেন। স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় তারা এই রীতি পালন করে থাকেন। একই সঙ্গে দেবী দুর্গার কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ছবি: টাইমস

পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে দেবীকে বিদায় জানানোর মুহূর্তে অনেক ভক্তের চোখে দেখা যায় অশ্রু। তাদের বিশ্বাস, এক বছরের অপেক্ষা শেষে আবারও পৃথিবীতে ফিরে আসবেন দেবী দুর্গা। তাই বিদায়ের বেদনার মধ্যেও আগামী শরতে দেবীর আগমনকে ঘিরে নতুন প্রত্যাশা নিয়ে বাড়ি ফিরবেন তারা।

আরও পড়ুন

এ বছর দেবী দুর্গার আগমন হয়েছিল ঘোড়ায় চড়ে, আর তিনি বিদায় নেবেন নৌকায়। ধর্মীয় বিশ্বাস ও প্রথা অনুযায়ী, দেবীর আগমন ও গমনকে ঘিরেও ভক্তদের মধ্যে রয়েছে নানা অনুভূতি ও প্রত্যাশা।

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

দেবী দুর্গাকে বিদায় জানিয়ে ভক্তরা প্রার্থনা করছেন—পৃথিবী থেকে দূর হোক অশুভ শক্তি, প্রতিষ্ঠিত হোক শান্তি ও সম্প্রীতি। আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনে আনন্দে মেতে ওঠার প্রত্যাশায় দিনাজপুরের সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষা করবেন আরও একটি বছরের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad