প্রধানমন্ত্রীর ভিআইপি প্রটোকল ভঙ্গ/ রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ জারির পর একই দিন তিনি রাজশাহী ত্যাগ করেন। তার স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছেন রেজাউল আলম সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে ইউসুফ আলীকে বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তবে আদেশে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। রাজশাহীতে জনসভাসহ বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টার দিকে একই ফ্লাইটে তিনি রাজশাহী ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদায় জানান।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সঙ্গে তার করমর্দনের একটি দৃশ্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ওই সময় ইউসুফ আলীকে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে সামনে এগিয়ে যেতে দেখা যায়। তার এ আচরণ নির্ধারিত ভিআইপি প্রটোকলের ব্যত্যয় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে, ইউসুফ আলীর বদলির সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তথ্যও মেলেনি।

এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad