ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৭

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৭
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনার জেরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মাতব্বর আনু মন্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে গরু জমির ধান খাওয়ার প্রতিবাদ করায় আনু মন্ডলের সমর্থক প্রবাসী মনি বিশ্বাসের স্ত্রী শামেলা খাতুনকে মারধর করে বকুল বিশ্বাসের লোকজন। এই ঘটনায় আনু মন্ডল ও বকুল বিশ্বাসের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৭ জন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad