চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ১: বাসে আগুন, পুলিশের গাড়িতে হামলা

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ১: বাসে আগুন, পুলিশের গাড়িতে হামলা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেওয়া হয়। উদ্ধারকাজে যাওয়া পুলিশের গাড়িতেও হামলা চালানো হয়। এসব ঘটনায় মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধারের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়েছেন তারা। দুর্ঘটনার জন্য মিনিবাসটিকে দায়ী করে কে বা কারা এতে আগুন দিয়েছেন। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক করে মহাসড়কে যান চলাচল চালুর চেষ্টা চলছে।

মিনিবাসে আগুন, ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেওয়া ও পুলিশের গাড়িতে হামলার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad