কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই: পরীমনি

কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই: পরীমনি
পরীমনি
Advertisement
Advertisement

একসময় জন্মদিনে জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য পরিচিত ছিলেন পরীমনি। তবে এবারের জন্মদিনে সেই আড়ম্বর থেকে সরে এসে একটু শান্তভাবে দিনটি উদ্‌যাপন করতে চান এই নায়িকা। জন্মদিনের এবারের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’আর এই দিনে তার চাওয়া শান্তি, প্রকৃত বন্ধুত্ব আর এমন কিছু কাজ— যা তাকে বাঁচিয়ে রাখবে মানুষের মনে।

টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পরীমনি বলেন, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন সন্তান ও ক্যারিয়ারই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজের মধ্য দিয়ে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিতে চান তিনি।

পরীমনি বলেন, ‘প্রতিবছরই আমি জীবনকে নতুন করে দেখি। নতুন করে বাঁচি। কাজের মধ্যে এবং কাছের মানুষদের সঙ্গে শান্তি ও আনন্দ খুঁজি।’

তিনি আরও বলেন, ‘এ বছর আমার একটাই চাওয়া, শান্তি। সেই সঙ্গে ভুয়া মানুষ আর ভুয়া বন্ধুত্ব থেকে মুক্তি চাই। বন্ধুর সংখ্যা কম হলেও সমস্যা নেই, যদি তারা সত্যিকারের বন্ধু হয়।’

‘শিউলি সন্ধ্যা’ নামটি নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে ২৩ অক্টোবর ফেসবুকে ‘শিউলি খুঁজতে যাই’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করার সেটি আরও বেশি কৌতূহল তৈরি করেছে মানুষের মনে। তার জন্মদিনের আয়োজনের নাম এবং ছবির ক্যাপশনের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। নায়িকা অবশ্য নতুন কোনো ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে চান না তিনি। জন্মদিনে কোনো চমক থাকছে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

জাঁকজকভাবে জন্মদিন উদ্‌যাপনের ধরন বদলে যাওয়ার পেছনে রয়েছে ব্যক্তিগত এক শোক। তার নানা, যাকে ভালোবেসে ‘নানাভাই’ বলে ডাকতেন পরীমনি, তার মৃত্যুর পর থেকে জন্মদিনে আর কেক কাটেন না অভিনেত্রী।

আরও পড়ুন

স্মৃতিচারণ করে পরীমনি বলেন, ‘আমি সব সময় নানাভাইয়ের হাত ধরে জন্মদিনের কেক কাটতাম।’

নানাভাইয়ের সঙ্গে জন্মদিনের সেই স্মৃতি তার কাছে বিশেষ ছিল। তার অনুপস্থিতি বদলে দিয়েছে দিনটি উদ্‌যাপনের ধরন।

এবার বড় কোনো আয়োজনের পরিবর্তে আত্মীয়স্বজন, কাছের বন্ধু ও সহকর্মীদের নিয়ে সময় কাটাতে চান পরীমনি। তাদের সঙ্গে গল্প করে, একসঙ্গে কিছুটা সময় কাটিয়েই জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনা তাঁর।

তবে ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা আরও বিস্তৃত। এমন কিছু কাজ করতে চান, যা মৃত্যুর পরও তাকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখবে।

পরীমনি বলেন, ‘আমি এমন ভালো কাজ করতে চাই, যেন আমি না থাকলেও আমার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারি।’

সন্তানদের নিয়েও তার প্রত্যাশা রয়েছে। তারা যেন বড় হয়ে ভালো মানুষ হয়, সেটাই চান এই অভিনেত্রী।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad