সিরাজগঞ্জে প্রায় ৩০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

সিরাজগঞ্জে প্রায় ৩০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতী ইনজেকশনসহ মোছা. শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও অপস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল তেলকুপি থেকে চান্দাইকোনা অভিমুখী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক পরিবহনের অভিযোগে শাহনাজকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৯৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহনাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশন সংগ্রহ করে যাত্রীবাহী যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-১২।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad