রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩ ককটেল

রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩ ককটেল
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

বুধবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসির একটি দল কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায়। সেখানে সন্দেহজনক একটি সিমেন্টের বস্তা পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়।

বস্তার ভেতর থেকে লাল কসটেপে মোড়ানো ৬৪টি ও কালো কসটেপে মোড়ানো ৩৯টি হাতে তৈরি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad