ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ যমজ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ যমজ ভাইয়ের মৃত্যু
শিশু দুটির পরিবারে শোকের মাতম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামের দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। ওই দুই শিশু মেরকুটা গ্রামের বাসিন্দা ও সৌদিআরব প্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশুসন্তান বাড়ির পাশে ফুটবল খেলছিল। সেই সময় ফুটবলটি পুকুরে পড়ে গেলে তারা বলটি আনতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরের পাশ দিয়ে এক পথচারী হেঁটে যাওয়ার সময় ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাণ হারানো দুই শিশুর চাচা মো. নোয়াব মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কোনো মেয়ে নেই, তার পাঁচ ছেলে। তাই সখ করে এক ছেলের নাম রেখেছেন মো. হুজাইফা। সকালে পানিতে ডুবে হুজাইফা ও আকরাম মারা যায়। একই পরিবারের যমজ দুই ভাইয়ের মৃত্যুতে ওই পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রক্রিয়া চলছে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ‘শিশু দুটি বল আনতে গিয়ে পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে খবর পেয়েছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad