বান্দরবানের লামায় বজ্রপাতে নিহত ২

বান্দরবানের লামায় বজ্রপাতে নিহত ২
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার পর উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

লামা থানার কুমারী পুলিশ ফাড়ির ইনচার্জ জামিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রগুলো জানায়, বজ্রপাতে ইউনিয়নের ২ নং ওয়ার্ড হ্লাথুই পাড়ার মং প্রু মারমা (৪০) ও ৫নং ওয়ার্ডের বড় ছনখোলা এলাকায় মোহাম্মদ সজীব (১১) ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া এই বজ্রপাতে নূর মনু (১২) ও মোহাম্মদ হানিফ (৮) নামে আরও ২ জন গুরুতর আহত হয়েছে। তারা বর্তমানে কক্সবাজারের মালুমঘাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad