সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নিখোঁজের চার দিন পর সাতক্ষীরার শ্যামনগরে ধানখেত থেকে মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চার দিন আগে ধানখেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মন্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। অবশেষে সোমবার সকালে শৈলখালীর একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি মনোরঞ্জন মন্ডলের বলে শনাক্ত করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ​পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad