আইজিপির বক্তব্য: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

আইজিপির বক্তব্য: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি
Advertisement
Advertisement

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে নানা প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এমন অবস্থায় সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যকে সংগঠনটি জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও জোরদার করার আহ্বান বলে মনে করে।

সম্প্রতি আইজিপির দেওয়া বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে মঙ্গলবার সংগঠনের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা বিবৃতিতে বলা হয়, আইজিপির বক্তব্যের মূল কথা হলো আইনের সীমার মধ্যে থেকে পরিস্থিতি অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়া এবং পুলিশ সদস্যদের কাজের আত্মবিশ্বাস বাড়ানো। বাংলাদেশ পুলিশ সবসময় সংবিধান ও দেশের আইন মেনে কাজ করে। দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ আইন অনুযায়ী পুলিশের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করা আছে। এর পাশাপাশি মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করতেও পুলিশ বদ্ধপরিকর।

বিবৃতিতে মাঠপর্যায়ের চিত্র তুলে ধরে বলা হয়, চলতি বছরের প্রথম দশ মাসেই দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন পুলিশ সদস্য মারা গেছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। এই বাস্তবতায় পুলিশ সদস্যদের এমন একটি কর্মপরিবেশ দেওয়া দরকার, যেখানে তারা ভয় ছাড়াই নিরপেক্ষভাবে ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। অপরাধ দমনে পুলিশের কড়াকড়িকে যেমন নেতিবাচকভাবে দেখা ঠিক নয়, তেমনি তাদের নিষ্ক্রিয় থাকাকেও দুর্বলতা ভাবা উচিত নয়।

সংগঠনটির মতে, দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির চাকা সচল রাখতে সুদৃঢ় আইনশৃঙ্খলা  জরুরি। সাধারণ মানুষ পুলিশের কাছে নিরাপত্তা, ন্যায়বিচার ও নিরপেক্ষতা চায়। তাই অপরাধ দমনে পুলিশকে কোনো ধরনের দ্বিধা না করে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। পুলিশ যদি আইন প্রয়োগে ভয় পায়, তবে অপরাধীরা আরও উৎসাহ পাবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

বিবৃতিতে আইজিপির বক্তব্যকে আইন মেনে চলা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও জোরদার করার একটি সময়োপযোগী আহ্বান বলে উল্লেখ করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad