লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনায় হাল ফ্যাশন-এনেক্সের অংশীদারত্ব

লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনায় হাল ফ্যাশন-এনেক্সের অংশীদারত্ব
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের আয়োজনের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।

সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানো, বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ততা তৈরি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।

পরিবর্তনশীল ভোক্তার রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরনকে গুরুত্ব দিয়ে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও উদ্ভিদ পরিচর্যার মতো বিষয়ও এ উদ্যোগের আওতায় আনা হবে। সমসাময়িক জীবনধারা ও মানুষের বহুমুখী আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করাও এই অংশীদারত্বের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

চুক্তির আওতায় আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়েলিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এ ছাড়া সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা তুলে ধরা এবং দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা হবে। সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।

চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টদের আশা, এই অংশীদারত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে নতুন অধ্যায়ের সূচনা করবে। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কনটেন্ট এবং বৃহৎ পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তুলতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad