লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিহত জাকির হোসেন জুয়েল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে জাকির হোসেন জুয়েল (৩৫) নামে এক যুবককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার রাত ১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত জাকির হোসেন জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করে মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কয়েক দিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad