ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৭৩

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৭৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের ২১ অক্টোবরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৮৮ জন পুরুষ এবং ৫৮৫ জন নারী। এ সময়ে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে ৭২ হাজার ৪৩৫ জন পুরুষ এবং ৪৪ হাজার ৩১০ জন নারী। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪৩ হাজার ৭৭৪ জন। অক্টোবরের প্রথম ২১ দিনে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৩৭০ জন। সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরের প্রথম ২১ দিনে মারা গেছেন ১১৯ জন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২২৫, খুলনা বিভাগে ১৫৫, বরিশাল বিভাগে ৩২০, ময়মনসিংহ বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৪৫, রংপুর বিভাগে ২৮ এবং সিলেট বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সর্বোচ্চ ১০৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৩২ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৬৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২৪, চট্টগ্রাম বিভাগে ২৮, ময়মনসিংহ বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ২৩, রংপুর বিভাগে ৭, বরিশাল বিভাগে ২৮ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad