শিক্ষকদের মানোন্নয়নের ওপর ইউআইইউতে কর্মশালা

শিক্ষকদের মানোন্নয়নের ওপর ইউআইইউতে কর্মশালা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ইংরেজি ভাষার মানোন্নয়নের জন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। শুক্রবার শুরু হয়ে শনিবার পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলে।

বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলতা), ইউআইইউ এবং জাপানভিত্তিক টিচার্স হেল্পিং টিচার্স (টিএইচটি) এর যৌথ উদ্যোগে এই আয়োজনে অংশ নেয় যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রশিক্ষকেরা।

আয়োজনের শেষ দিন টিচার্স হেল্পিং টিচার্স (টিএইচটি) এর টিম লিডার এবং জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্যাট্রিক ডগার্থ বলেন, ‘বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন এর সঙ্গে টিচার্স হেল্পিং টিচার্স এর যৌথ পথচলার ২০ বছর হয়ে গেছে। বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের সমর্থনের কারণে টিচার্স হেল্পিং টিচার্স এই সময়ে বাংলাদেশে সুন্দরভাবে কাজ করতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘বছরজুড়ে ইংরেজির মানোন্নয়নের এই কর্মশালায় অন্তত ৩ হাজার শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন। আমরা ইংরেজি বলা, প্রেজেন্টেশেন দেওয়া, ফর্মাল ইংরেজি লেখা, দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় ইংরেজি শেখানোর চেষ্টা করে যাচ্ছি।’

বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেভাবে শিক্ষকদের ইংরেজি দক্ষতা বাড়ানোর বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

ছবি: টাইমস

বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. মহিব উল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইংরেজি বিষয়ে যারা পাঠদান করান তাদের একটা বড় অংশই ইংরেজিতে পড়েননি। ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের ইংরেজিতে দূর্বলতা থেকে যাচ্ছে। আমরা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চল থেকে সর্বোস্তরের শিক্ষকদের শুদ্ধ ইংরেজি শেখানোর জন্য কাজ করছি। যাতে ভবিষ্যতে তারা অন্যদের ও প্রশিক্ষণ দিতে পারেন।’

এ সময় ইউআইইউ এর ইংরেজি বিভাগের প্রধান মার্জিয়া সুরভী বলেন, ‘বর্তমান সময়ে বিশ্বনাগরিক হয়ে ওঠার জন্য ইংরেজিতে দক্ষতা অর্জন করা খুবই অত্যাবশ্যকীয়। বিশেষ করে ইংরেজি দক্ষ শিক্ষ গড়ে তোলার মাধ্যমে দক্ষ শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব। বাংলাদেমের শিক্ষক-শিক্ষার্থীদের অ্যাডভান্সড ইংরেজি শিক্ষা নিশ্চিত করতে ইউআইইউ কাজ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘ইউআইইউ সমসময় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিষয়কে অগ্রাধিকার দিয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশেরে প্রশিক্ষকদের সঙ্গে নলেজ-বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও বিস্তৃত করার আশা রাখে ইউআইইউ কর্তৃপক্ষ।’

অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বার্তা প্রদান করেছেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন মার্কিন অধ্যাপক এরিন মিকুলি, জাপানের অধ্যাপক অ্যান্ড্রি রুস্তন সেন্সি, অধ্যাপক মেরিয়ান ওয়াং, ক্রিস্টোফার জনসন, ইউআইইউ এর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন শরীপ আহমেদ মুকুল, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশীর, সংগঠনটির সাবেক উপদেষ্টা আরিফা রহমান, সংগঠনটির সাবেক সভাপতি রুবিনা খান প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad