ডেঙ্গুতে ৩ মৃত্যু, ভর্তি ১২৯৯

ডেঙ্গুতে ৩ মৃত্যু, ভর্তি ১২৯৯
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮১৯ জন পুরুষ ও ৪৮০ জন নারী। এ সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে সবচেয়ে বেশি ২৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯, বরিশাল বিভাগে ১৫৯, খুলনা বিভাগে ১১৬, ময়মনসিংহ বিভাগে ১০০, রাজশাহী বিভাগে ১১৩, রংপুর বিভাগে ৩৮ এবং সিলেট বিভাগে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪৮, চট্টগ্রাম বিভাগে ৩৫, ময়মনসিংহ বিভাগে ৩০, বরিশাল বিভাগে ২৮, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২৪, রাজশাহী বিভাগে ২৩, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad