ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। এ সময়ে মারা গেছেন ৩৬৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৩ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৯৪ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে।

আরও পড়ুন

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০৬, চট্টগ্রাম বিভাগে ২৩১, খুলনা বিভাগে ১৬২, ময়মনসিংহ বিভাগে ১৪৬, বরিশাল বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৬০, রংপুর বিভাগে ৪৪ এবং সিলেট বিভাগে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের দুইজনের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং বাকি দুইজনের বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে ১২৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে এক এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad