মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
মো. মানিক মিয়া। ছবি: পুলিশের সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকার মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে এক পথচারীর কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মানিক মিয়া। বৃহস্পতিবার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় তিনটি ছিনতাই মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের থানায় এসে মামলা করার জন্য বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার বিকালে ২০ থেকে ২৫ বছর বয়সী চার যুবক চাপাতিসহ একটি অটোরিকশায় ঘটনাস্থলে আসে। তারা এক পথচারী যুবকের কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে অটোরিকশায় করে পালিয়ে যায় তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad