সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত
ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো এক হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন কুমিল্লার সজল চন্দ্র দাস এবং নোয়াখালীর মোহাম্মদ আব্দুর রহিম।

বুধবার রাত আনুমানিক ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বর্তমানে দাম্মামের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় সৃষ্ট তীব্র গরম ও ধোঁয়ার কারণে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তবে তাদের শরীরে আঘাতের কোনো বাহ্যিক চিহ্ন নেই। বর্তমানে তারা শঙ্কামুক্ত ও সুস্থ আছেন।

ঘটনার পর বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে আহত বাংলাদেশিদের দেখতে যান এবং চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় আহতরা দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সবকিছু ঠিক থাকলে আগামীকালই তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad