নাফ নদীতে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

নাফ নদীতে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১১টার দিকে শাহপরী দ্বীপের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।’

‘পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি বস্তা থেকে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়’, যোগ করেন তিনি।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, ‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad