গাজীপুরে বাসায় আগুন, একই পরিবারের দগ্ধ ৪

গাজীপুরে বাসায় আগুন, একই পরিবারের দগ্ধ ৪
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস
Advertisement
Advertisement

গাজীপুর সদরের একটি বাসায় আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন মলসিন প্রধান (৩০), সেলিনা আক্তার (২৫), সোহাদ (৪) ও সায়ান (৫)।

পরিবারের সদস্যরা ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এরপর বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন লাগে। এক পর্যায়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সেলিনা আক্তারের শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মলসিনের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

চারজনের মধ্যে মা ও বড় ছেলে ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। অন্য দুইজন পর্যবেক্ষণে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad