ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তারা অধ্যাপকের শারীরিক অবস্থার খোঁজ নেন। রাষ্ট্রপতি তার সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
গত ২২ অক্টোবর সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিএমএইচে যান রাষ্ট্রপতি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অধ্যাপক সুকোমল বড়ুয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানেন তিনি। এ সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
এর আগে ১৯ অক্টোবর অধ্যাপক বড়ুয়াকে দেখতে সিএমএইচে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি অধ্যাপকের শারীরিক অবস্থার খোঁজ নেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা তাঁকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অধ্যাপক বড়ুয়াকে দেখতে গেছেন।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে সিএমএইচে ভর্তি হন অধ্যাপক সুকোমল বড়ুয়া। এক মাসের বেশি সময় ধরে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়া দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বৌদ্ধতত্ত্ববিদ। দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত তিনি। পালি ভাষা, বৌদ্ধধর্ম ও বৌদ্ধ ঐতিহ্য নিয়ে গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি পরিচিত।
শিক্ষায় অবদানের জন্য ২০০৬ সালে একুশে পদক পান অধ্যাপক সুকোমল বড়ুয়া। ২০২৬ সালে গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক লাভ করেন।


