পারমাণবিক শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাটমিক টেকনোলজিস লাইসেন্সড ফর অ্যাপ্লিকেশন্স অব সি (এটলাস) মন্ত্রীপর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬’-এ তিনি এ কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, পারমাণবিক শক্তি নিয়ে বৈশ্বিক আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ গভীর দায়িত্ববোধ ও অঙ্গীকারের সঙ্গে কাজ করছে। বিশেষ করে সামুদ্রিক ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তির উদীয়মান ব্যবহার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তিনি বলেন, বিশ্ব বর্তমানে জলবায়ু সংকট, জ্বালানি নিরাপত্তা এবং ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার মতো অভূতপূর্ব…
Author: টাইমস রিপোর্ট
চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক ওরফে ‘গলাকাটা মোবারক’ (৪০) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পরে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মোবারক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী। ডেভিড ইমন বর্তমানে কারাগারে রয়েছেন। মোবারক স্থানীয়ভাবে ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত। মঙ্গলবার রাত ৩ টার দিকে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল কাঞ্চননগর এলাকায় অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে লেলাং স্কুলের পাশের একটি বাড়িতে ওই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি…
সারের কোনো ধরনের ঘাটতি নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সরকারের কাছে ইউরিয়া, টিএসপি এবং ডিএপি সারের সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, নারী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং অন্যান্য শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তব্যে প্রতিমন্ত্রী সারের কোনো সংকট নেই উল্লেখ করে ডিলার ও কৃষকদের আশ্বস্ত করেন। তিনি জানান, সার বণ্টন প্রক্রিয়া সহজ ও স্বস্তিদায়ক করতে ইতোমধ্যেই মন্ত্রিসভার সিদ্ধান্তে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে এবং একটি সরকারি নির্দেশিকা জারি…
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকার সাগরে নিজেদের তৈরি বোট ডুবিতে নিখোঁজ থাকার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের নাগরিক কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও লাইফগার্ড কর্মীরা মরদেহটি উদ্ধার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন…
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রংপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্টস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে স্কুলটির শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন। সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে শোক র্যালি প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে কৃষিবিদ আবদুল বারী, সাবেক অতিরিক্ত সচিব শওকত আলী, ড. আরেফিন অমল বাগচী ও রাকিকুজ্জামান বক্তব্য দেন। বক্তারা বলেন, শান্তির শহর রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায়…
চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিভিন্ন আয়োজন এবং আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে চীনে রয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। সফরে গিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি। বুধবার চীনের গুয়াংঝুতে চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা বিষয়ক এক সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা এবং কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন- এমন চারটি প্রধান বিষয়ের ওপর আলোচনা করা হয়। মাহদী আমিন বলেন, ‘চীনের…
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৫১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৯৫০ শিশুর মৃত্যু হলো। এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার…
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। এদিন বিদিশাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী মনিরুজ্জামান সবুজ আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম এবং বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। মামলার…
বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে জামায়াতে ইসলামী তাদের প্রাপ্য অধিকার থেকে ‘বহুলাংশে’ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর এই আমির বলেন, সেই বৈষম্যটা আরও পাকাপোক্ত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ করেন। সেখানে দুই দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে বক্তব্য দেন। শফিকুর রহমান বলেন, ‘সরকারের দুইটা অঙ্গ। একটা সরকারি দল আরেকটা বিরোধী দল। এছাড়া একটা দেশ চলে না। বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভেতরে, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি।’ সংসদের বাইরেও বৈষম্য বাড়ছে দাবি করে জামায়াত আমির বলেন, ‘সেই বৈষম্যটা আরও…
চট্টগ্রামের রাউজানে ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যপণ্যে যথাযথ লেবেল না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাউজান উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল আকসা বেকারি ও আজমীর হোটেলকে ১ লাখ টাকা করে এবং গাউছিয়া হোটেল ও আপন বাড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আল আকসা বেকারিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন রং…

