দেড় ঘণ্টা পর উত্তরার সড়ক ছাড়ল পোশাক শ্রমিকরা

দেড় ঘণ্টা পর উত্তরার সড়ক ছাড়ল পোশাক শ্রমিকরা
Advertisement
Advertisement

দেড় ঘণ্টা পর রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকার সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা। বেতন বৃদ্ধির দাবিতে সকাল সাড়ে ১০টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার টাইমসকে জানান, পুলিশের হস্তক্ষেপে দুপুর ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে।বর্তমানে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে তারা এই আন্দোলন করছেন। এর আগে বুধবারও ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad