টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী এবং বিজিবি।

আরও পড়ুন

টঙ্গী ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সৌজন্যে

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad