গ্যাসের ঘাটতি মেটাতে ৯ কার্গো এলএনজি কিনবে সরকার

গ্যাসের ঘাটতি মেটাতে ৯ কার্গো এলএনজি কিনবে সরকার
ফাইল ছবি
Advertisement
Advertisement

দেশে গ্যাসের ঘাটতি মেটাতে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সরবরাহের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) নয়টি কার্গো কেনার অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাব অনুমোদন করে। অর্থ মন্ত্রণালয়ের বুধবারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি অনুযায়ী, জিটুজি (সরকার থেকে সরকার)ব্যবস্থার আওতায় ট্রাফিগুরা পিটিই লিমিটেড এসব এলএনজি সরবরাহ করবে। জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বেঞ্চমার্কের ভিত্তিতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউতে ১০ সেন্ট ছাড় পাওয়া যাবে।

বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী আলোচনার ভিত্তিতে এলএনজি কার্গোর সংখ্যা পরিবর্তিত হতে পারে।

দেশে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন কমে আসায় বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য খাতের চাহিদা মেটাতে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। দীর্ঘদিনের গ্যাসসংকটে তৈরি পোশাকশিল্পসহ গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলো চাপের মুখে রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার কারণে অনুকূল শর্তে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad