ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শকের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শকের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তার শয্যাপাশে অবস্থান করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার সন্ধ্যায় তারা হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তার শয্যাপাশে অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় আহত পুলিশ কর্মকর্তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বর্তমানে বিশেষ অভিযান চলছে। খুলনায় দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পুলিশের একজন সদস্য ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার উভয় হাতের রগ কেটে যায়।

আইজিপি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad