ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কমিটি গঠন

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কমিটি গঠন
সংসদ ভবন। ফাইল ছবি
Advertisement
Advertisement

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী ডেপুটি স্পিকার কায়সার কামালকে সভাপতি করে সংসদ-সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যবিশিষ্ট ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিনজ। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিএন্ডআইটি)।

গঠিত কমিটির প্রধান দায়িত্ব হলো ইউএনডিপি কর্তৃক প্রণীত ই-জেএসপি শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ প্রদান এবং ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। এ ছাড়া, প্রয়োজন অনুসারে কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

 

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad